ছবি : সংগৃহিত
সারাদেশ
হত্যাকারী আটক

শার্শায় টর্চ লাইটের আঘাতে গৃহবধূ খুন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে।

আরও পড়ুন: খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

বুধবার (৩০ আগস্ট) ভোরে তার পাশের বাড়ি রাজহাস নিয়ে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে হত্যাকারী রুবিনা খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ৬৪ লাখ টাকার সিগারেট জব্দ

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, নিহত জহুরা বেগম লেখাপড়া জানে না ওষুধ খাবে এজন্য পাশের বাড়িতে প্রেসক্রিপশন দেখাতে গেলে রাজহাস নিয়ে কথা উঠে।

এক পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়। পরে রুহুল আমিনের স্ত্রী রুবিনা খাতুন চর্ট লাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করলে সেখানেই সে মারা যায়।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত রুবিনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা