সারাদেশ

স্পিকারের নেতৃত্বে পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি

মৌলভীবাজার প্রতিনিধি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর দেশটিতে সরকারি সফরে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলটি পাকিস্তান সফর করবেন। সফরকারী এই প্রতিনিধিদলে মৌলভীবাজারের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন এমপি স্থান পেয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের (আইপিএ শাখা-২) সহকারী সচিব মামুন রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রের বরাতে জানা যায়, প্রতিনিধিদলে মৌলভীবাজারের প্রতিনিধিত্ব করছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

প্রতিনিধিদলের অপর সদস্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন।

দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই সফরকে সামনে রেখে ইতোমধ্যে দাপ্তরিক প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে (পশ্চিম ব্লক, লেভেল-৫) একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

সফরের সার্বিক কর্মসূচি, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উক্ত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

জোহানেসবার্গ টেস্ট এখন সমানে সমান!

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ৪০০ রান ছাড়াল দক্ষিণ আফ্রিকা।...

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ...

স্পিকারের নেতৃত্বে পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আগা...

কাজে যোগ দিয়েই বিক্ষোভ, সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভ...

মাদ্রাসাছাত্রী নুহাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা