সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন : জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত

বুধবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে বড়াইগ্রাম গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গড়মাটি এলাকার মো.আব্দুল বারির ছেলে মাহমুদুল হাসান মনন (২২) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের লালন মিয়ার ছেলে আবির হোসেন (২২)। তারা দুজন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : অরুণাচলকে যুক্ত করে চীনের মানচিত্র

বনপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল আল রাজি জানান, বুধবার রাতে প্রয়োজনীয় কাজ শেষে মনন মোটরসাইকেলে আবিরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গড়মাটি রশিদ অটো রাইস মিল এলাকায় পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির ও মনন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা