সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. মাজহারুল হক বাবলু (৪০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছে।

আরও পড়ুন : লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী ওহিদুল জানান, আমরা দুজনেই একটি এনজিওতে মাঠপর্যায়ের কর্মী। আজ দুপুরের দিকে আমরা দুজনেই বাড়ি ফিরছিলাম। এ সময় ফতুল্লার ভূইঘড় কড়ই তলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় মৌমিতা পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাজহারুল। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

আরও পড়ুন : মেট্রোরেলের ভাড়ায় বসছে ভ্যাট

তিনি আরও জানান, মাজহারুল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পূর্ব নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে ছিল। বর্তমানে নারায়ণগঞ্জ এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা