সংগৃহীত
সারাদেশ

বসতঘরে ঢুকে পড়ল ট্রাক

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হিলিতে বসতঘরের ভেতরে ঢুকে পড়ল পণ্যবাহী ট্রাক। এ সময় ঘরে থাকা ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: চিকিৎসা নিতে হবে নিজ দেশে

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার সময় হিলি সিপি রোডে এ ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক অবস্থা রয়েছে।

বাড়ির মালিক ছোটন জানান, তার পরিবারের সদস্যরা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১২ টার সময় করে একটি ট্রাক তার ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র এ সময় নষ্ট হয়ে যায়। তার পরিবারের ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকের আঘাতে ঘরসহ জিনিসপত্রের যে ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ট্রাকটি মালিককে নিতে দেবেন না।

আরও পড়ুন: সারাদেশে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন আরও বলেন, রাতের আধারে ঘরের মধ্যে ট্রাক প্রবেশ করাতে বসতঘরসহ মানুষের ক্ষতি হয়েছে। আমরা সকাল থেকে পুলিশ ঘটনাস্থলে রেখে দিয়েছি এবং দিনাজপুর সদর থেকে রেকার আনা হয়েছে, ট্রাকটি দ্রুত উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হবে। সেই সাথে বসতঘরের ক্ষতিপূরণও দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা