সারাদেশ

ভোলায় শপথ নিলেন তিন ইউপি চেয়ারম্যান

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ভূমিহীনদের জায়গা দখল চেষ্টার প্রতিবাদ

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এরা হলেন চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল,মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীর,মনপুরা উপজেলার নবগঠিত ইউনিয়ন কলাতলি ইউনিয়নের চেয়ারম্যান
মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার।

আরও পড়ুন : বসতঘরে ঢুকে পড়ল ট্রাক

শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ কায়সার খসরু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো.আবদুল মমিন টুলু ওঅতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন।

শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ইউনিয়নের প্রতিটি জনগণের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন থেকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করতে হবে। তাহলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা পুরণ হবে।

আরও পড়ুন : লালমনিরহাটে যুবকের আত্মহত্যা

শপথ বাক্যপাঠের পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গত ৯ মার্চ ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন ও নব গঠিত কলাতলী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি ইউনিয়নেই কোন ধরনের দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা