সংগৃহীত
সারাদেশ

বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু 

নিজস্ব প্রতিনিধি: ৯দিন বন্ধ থাকার পর আজ বিকাল থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে বরগুনা-ঢাকা নৌ রুটে। ঢাকা সদরঘাট থেকে বিকাল ৪টায় বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম কে শিপিং লাইন্সের পূবালী-১ লঞ্চটি। সব শ্রেণির যাত্রীদের জন্য নতুন যাত্রায় কমানো হয়েছে লঞ্চের টিকিট মূল্য।

আরও পড়ুন: বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

গত মঙ্গলবার (২২ আগস্ট) জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও যাত্রী সংকটের কথা বলে বরগুনা-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় লঞ্চ মালিকপক্ষ।

এম কে শিপিং লাইনসের বরগুনা-ঢাকা নৌ রুটের দায়িত্বে থাকা ম্যানেজার এনায়েত হোসেন লঞ্চ চলাচলের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনায়েত হোসেন বলেন, ৩১ আগস্ট থেকে পুনরায় বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ সার্ভিস চালু হচ্ছে। ডেকের ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ৫০০, সিঙ্গেল কেবিন ১৬০০ টাকার পরিবর্তে ১৩০০, ডাবল কেবিন ৩ হাজার টাকার পরিবর্তে ২৫০০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

তিনি আরও বলেন, এমকে শিপিং লাইন্স গত ১ বছরেরও বেশি সময় ধরে তেলের দাম বৃদ্ধি ও যাত্রী সংকটের কারণে চরম লোকসানের মুখে পড়েছে। তাদেরকে ৪০০০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।

সবশেষে তিনি বলেন, লোকসানের মুখেও যাত্রী ভোগান্তির কথা ভেবে লঞ্চ ভাড়া নির্ধারিত টাকা থেকে সব শ্রেণির যাত্রীদের সুবিধার্থে ৩০০ থেকে ১২০০ টাকা করে কমানো হয়েছে। এটাই এম কে শিপিং লাইনসের শেষ চেষ্টা। তবুও যদি যাত্রী সংকট না কাটে, তাহলে স্থায়ীভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেবে মালিকপক্ষ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা