সংগৃহীত ছবি
সারাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি, আটক ৪

জেলা প্রতিনিধি : বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষক

বুধবার (৩০ আগস্ট) ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদার (৪০), রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের বজলুর শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মো. মোজাম শেখের ছেলে মো. নাকির শেখ (২৩) ও গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের মালেক মোল্লার ছেলে খান জাহান মোল্লা (২৮)।

আরও পড়ুন : দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬৪

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনি এলাকা থেকে বিপুল পরিমাণ তামার তার পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিদ্যুৎকেন্দ্রের লেবার কলোনির পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৯০ কেজির অধিক পরিমাণে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা