ছবি: সংগৃহীত
সারাদেশ

বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

নিজস্ব প্রতিবেদক : এবার কয়লা সংকটের কারণে বন্ধ হলো চট্টগ্রামের বাঁশখালীর এস আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট। পরীক্ষামূলকভাবে উৎপাদনের আসার ৪ দিনের মাথায় বন্ধ হলো কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি। বন্ধ হওয়ার আগ পর্যন্ত এটি ৩০০-৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল।

আরও পড়ুন : মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০ টা ৪৫ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর পিডিবির অনুরোধে গত ৪ মে থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এসএস পাওয়ার প্ল্যান্ট।

এ বিষয়ে এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান জানান, মূলত লোডশেডিংয়ের কারণে পিডিবির অনুরোধে আমরা বিদ্যুৎ উৎপাদন শুরু করেছিলাম। তবে এটা ধারাবাহিক থাকার কথা না। কারণ আমরা এখনও বাণিজ্যিক উৎপাদনে যাইনি। যেটুকু কয়লা মজুদ ছিল, তা দিয়েই উৎপাদন চালিয়েছি।

আরও পড়ুন : চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

আবার উৎপাদন করা হবে কি না- এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কয়লার অর্ডার দিয়েছি। আশা করছি ২০ তারিখের ভেতর কয়লা চলে আসবে। তখন আবার উৎপাদনে যাওয়া হবে।

পিজিসিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসএস পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও ২ মাস সময় লাগবে।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বিদ্যুৎ সঞ্চালনের জন্য চট্টগ্রামের মদুনাঘাট থেকে মেঘনাঘাট সাবস্টেশন পর্যন্ত নির্মাণাধীন ২১৪ কিলোমিটার লাইনের ৭ কিলোমিটারের কাজ এখনও বাকি। সঞ্চালন লাইন পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত এসএস পাওয়ার বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন পাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা