সারাদেশ

শরীয়তপুরে বিএনপির অবস্থান কর্মসূচী

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে পুলিশি ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন: শিক্ষকদের কর্মচারী ভাববেন না

বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ধানুকা এলাকা (সাবেক এমপি আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু'র বাড়ীর) সামন থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচির জন্য রওনা হয় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সড়কের সামনে এলে বাধায় পরেন বিএনপি নেতাকর্মীরা। পরে বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ও স্বারকলিপি প্রদান করে।

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, বাবু খান, মনজুর হাসান, খোকন মোল্লা, নিপা আক্তার, সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্লা, পান্থ তালুকদার, এমাম মোল্লা সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

এ ব্যাপারে শাহ মোঃ আব্দুস সালাম বলেন, প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এর ওপর ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা দেশের মানুষের কথা জানাতে এ কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের বাধায় আমরা বিদ্যুৎ অফিসে আমাদের অবস্থান কর্মসূচি ভালোভাবে পালন করতে পারলাম না। আমাদের এ আন্দোলন জনগণের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা