ছবি: সংগৃহীত
জাতীয়

শিক্ষকদের কর্মচারী ভাববেন না 

জেলা প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষকদের কখনও কর্মচারী ভাববেন না। কেননা শিক্ষকই আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করেন। শিক্ষকতা কোনো চাকরি নয়। এটা একটি মহান পেশা।

আরও পড়ুন : নৈরাজ্যের বিরুদ্ধে সচেতনতার আহ্বান

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে পিরোজপুরে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। কেননা বঙ্গবন্ধু আমাদের মহান শিক্ষক। তাই প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে জানাতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ ও নৈতিকতার শিক্ষা গ্রহণ করবে।

আরও পড়ুন : সংলাপ নিয়ে ভাবছি না

পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা