ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন: ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানান, বৃহস্পতিবার সকালে আগুন লাগা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখান থেকে ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত ৫২

সামাজিক মাধ্যমে হতাহতের আপডেট খবর জানিয়ে তিনি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ভবনটিতে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে আনুষ্ঠানিক কোনো অনুমোদন নেওয়া হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঐ ভবনটিতে কমপক্ষে ২০০ লোকের বসবাস ছিল।

সেখান থেকে আল-জাজিরার সাংবাদিক ফাহমিদা মিলার জানান, মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। ভবনটি পরিত্যক্ত ছিল বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা