সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিশ্বের ১ম সমকামী ইমামকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বিশ্বের প্রথম স্বঘোষিত সমকামী ইমাম মুহসিন হেন্ড্রিকসকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

আরও পড়ুন: ইসরাইলে যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র সরবরাহ

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপটাউনের কেবেরহা শহরের বেথেলসডর্প এলাকায় ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ সময় তিনি সমকামী ও অন্য প্রান্তিক মুসলিমদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত একটি মসজিদ পরিচালনা করতেন।

তিনি নিজ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ি এসে তার পথ আটকে দেয়। এরপর মুখ ঢাকা ২ জন বন্দুকধারী গাড়ি থেকে নেমে তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

পুলিশ জানায়, গুলি করার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এর পরে হসিন হেনড্রিকসের গাড়িচালক খেয়াল করেন, তার পেছনের আসনে বসে থাকা মুহসিন মারা গেছে।

আরও পড়ুন: দিল্লি রেলস্টেশনে ভিড়, নিহত ১৮

এদিকে, এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুলিশ নিশ্চিত করেছে, এটি একটি টার্গেট কিলিং। তবে এই হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পাশাপাশি এই হত্যার তথ্য দেওয়ার জন্য দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে ইস্টার্ন কেপ পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা