ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দ. আফ্রিকায় ভবনে আগুন, নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত ৪০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শহরের কেন্দ্রস্থলের ঐ ভবনটিতে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

জোহানেসবার্গ জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানান, বৃহস্পতিবার সকালে আগুন লাগা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

সামাজিক মাধ্যমে হতাহতের খবর জানিয়ে তিনি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র আরও বলেন, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ভবনটি একটি অস্থায়ী বাসস্থান ছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে অনেক অস্থায়ী জিনিসপত্র ছিল। ভবনের ভেতর অনেক ধ্বংসস্তূপ আছে, যেগুলো আমাদের বের করে আনতে হবে।

আরও পড়ুন: ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ কর্মী নিহত

উদ্ধারকার্মীরা বলছেন, ঐ ভবনের আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ঝলসে যাওয়া ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছিল।

টিভিতে প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, ভবনের আশেপাশে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা ছিল। সেই সাথে ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ।

আরও পড়ুন: ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস লাইভ জানায়, গত কয়েক মাসে জোহানেসবার্গে কোনো পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা