সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সোনার খনি থেকে ৬০ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে একটি সোনার খনি থেকে কমপক্ষে ৬০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার এমা রেনল্ডস

বুধবার (১৫ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের স্টিলফন্টেইন শহরের খনিতে শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এরপর সোমবার কর্তৃপক্ষ ওই খনি থেকে মৃতদেহ উদ্ধার এবং জীবিতদের বের করে আনার চেষ্টা শুরু করে।

আরও পড়ুন : ফিলিস্তিনের গাজায় নিহত আরও ৬১

দেশটির পুলিশ জানিয়েছে, অভিযানের দু’দিনে অবৈধ খনন কাজের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ১০৬ জন জীবিত অবৈধ খনি শ্রমিককে উদ্ধার এবং গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আগের দিন অর্থাৎ রোববার আরও ৯ জনের লাশ উদ্ধার করা হয়।

স্টিলফন্টেইন শহরের ওই সোনার খনিটি ভূপৃষ্ঠ থেকে ২ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে অবস্থিত। সোমবার সেখান থেকে অবৈধ খনি শ্রমিক ও লাশ উদ্ধারের জন্য বিশেষ এক ধরনের মেশিন ব্যবহার করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সুদানে গোলাবর্ষণে নিহত ১২০

খনি শ্রমিকদের সমর্থনকারী স্থানীয় সংস্থা ম্যাকুয়া সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপির কাছে একটি ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে খনিতে কাপড়ে মোড়ানো কয়েক ডজন শ্রমিকের লাশ দেখা যায়।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্টিলফন্টেইন শহর থেকে দেড় হাজারের বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। এই খনি শ্রমিকদের মধ্যে ১২১ জনকে ইতোমধ্যে দেশ থেকে বিতাড়িতও করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা