সংগৃহীত
প্রবাস

দ. আফ্রিকায় বাংলাদেশি দম্পতিকে খুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশি ব্যবসায়ী মো. মহিন ভূঞা (৩২) ও তার স্ত্রী রুনা আক্তারকে (২২) গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : বিজিবিও হবে বিশ্বমানের স্মার্ট বাহিনী

রোববার (৩ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের জু-লিস স্ট্রিটে এ ঘটনা ঘটে।

নিহত মহিন ভূঞা নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে এবং মহিনের স্ত্রী রুনা আক্তার একই উপজেলার কেশারপাড় ইউনিয়নের জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।

আরও পড়ুন : রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মহিনের চাচা মো. মিলন ভূঞা বলেন, পাঁচ ভাই ও এক বোনের মধ্যে মহিন সবার বড়। জীবিকার তাগিদে ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। রোববার বন্ধের দিন থাকায় মহিন সপরিবারে ঘুরতে বের হন। ঘুরাফেরা শেষে রাত সাড়ে ৯টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের গেটে আগে থেকে ওৎ পেতে থাকা এক সন্ত্রাসী মহিনকে গুলি করে। এ সময় মহিনের স্ত্রী তাকে জড়িয়ে ধরলে ওই সন্ত্রাসী তাকেও গুলি করে। এতে ঘটনাস্থলে দুজনে প্রাণ হারান। এ সময় তাদের ৫ এবং ৩ বছরের দুই কন্যাসন্তান প্রাণে বেঁচে যায়। নিহত মহিনের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার ভাই ও অন্তঃসত্ত্বা ভাবিকে গুলি করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তখন ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা দুই সন্তান বেঁচে যায়। আমার ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকা প্রবাসী আতাউস সালাম জানান, এমন ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীরা বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে ডাকাতির কোনো সম্পর্ক নেই। আমরা প্রবাসীরা আমাদের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন জানান, দক্ষিণ আফ্রিকায় প্রায়ই সন্ত্রাসী ও ডাকাতের কবলে পড়ে প্রাণ হারান বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিনের এমন বিদায় আমরা মেনে নিতে পারছি না। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার তাদের মরদেহ দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা