সারাদেশ

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কলাবাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

নিহত মো. রিফাত হোসেন (২১) সোনাইমুড়ী পৌরসভার পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি, আটক ৪

স্থানীয় ব্যবসায়ী শিবলু জানান, নিহত রিফাত তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সে বাবার ব্যবসা পরিচালনা করত। প্রতিদিনের ন্যায় বুধবার সারাদিন বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ কাজ করছিল সে। রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। এরপর দোকানের সার্টার নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয় রিফাত। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন : কিস্তির টাকা চাওয়ায় হত্যা, আটক ১

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা