ছবি : সংগৃহিত
সারাদেশ

খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরির চেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন: দুই মাসে পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাড়ুবানু গ্রামের মো.আবদুল হকের ছেলে ইসমাইল (৩৫) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো. এরশাদ সিকদার (৩০)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের এওজবালিয়া পূর্ব চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার মিজানের যোগসাজশে বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বস্তা থেকে সরিয়ে আত্মসাতের চেষ্টা চালায় এরশাদ ও শিকদার নামে দুই শ্রমিক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়।

এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা ডিলার মিজানের কর্মচারি। ডিলার মিজান চাল বিতরণের সময়ও ওজনে ৫ কেজি করে চাল কম দেয়। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় গোডাউন থেকে চাল কম দেওয়া হয়।

আরও পড়ুন: কলাবাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

এ বিষয়ে ডিলার মিজানুর রহমান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, গতকাল আমি খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৪৬ বস্তা চাল উত্তোলন করি। ওই চাল আমার কাছে এখনো মজুদ রয়েছে। একটি পক্ষ আমার সাথে পূর্ব শক্রতার জের ধরে আমার ডিলারশিপ ছিনিয়ে নেওয়ার জন্য এ ষড়যন্ত্র করছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি, আটক ৪

তিনি বলেন,এ ঘটনায় গ্রেফতার দুই আসামিসহ ডিলার মিজানের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা