ছবি-সংগৃহীত
সারাদেশ

কর্ণফুলীতে মিলল স্কুলছাত্রের মরদেহ

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার কর্ণফুলী নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অদ্রিপ অয়ন সায়ান (১৩) নগরের পশ্চিম বাকলিয়ার কেডিএস গলির বাসিন্দা বিশ্বজিৎ দাশের ছেলে। সে হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) সায়ান স্কুলে গিয়েছিল। এরপর আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় সায়ানের বাবা চকবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। এরপর আজ (বৃহস্পতিবার) নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সায়ানের পরনে স্কুলের নির্ধারিত পোশাক ছিল। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

আরও পড়ুন : আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ জানান, উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের বলেন, নিখোঁজ জিডি হয়েছিল। আমরা বিভিন্ন প্রক্রিয়ায় সন্ধান পাবার চেষ্টা করছিলাম। এর মধ্যেই মরদেহ পাওয়া গেল। অন্তরালের রহস্য কি সেটা আমরা এখনও জানি না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা