আওয়ামী লীগ সরকার দুঃস্বপ্ন দেখছে
রাজনীতি

আওয়ামী লীগ সরকার দুঃস্বপ্ন দেখছে

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি তাদের গদি গেল; উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেটাকে আমরা বলি 'চোরের মন পুলিশ পুলিশ'।

আরও পড়ুন : সভাপতি মোরশেদ, সম্পাদক মানিক

তিনি আরও বলেন, তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আ’লীগ নেতারা এখন লুটেরা দলে পরিণত হয়েছে। বাংলার মানুষ কখনো অন্যায় সহ্য করেনি। এখনো করবে না।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : বিএনপি ফন্দিফিকিরের চিন্তা করে

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘আপনারা সরকার। জনগণের পক্ষে থাকা আপনাদের কর্তব্য। আমরা এখানে মঞ্চে যারা বসে আছি, অধিকাংশই মুক্তিযোদ্ধা। ধানের শীষে আজকে রক্ত জমেছে। এই রক্ত পরিষ্কার করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলন শুরু করেছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না।

আরও পড়ুন : রাজপথ আমাদের দখলে থাকবে

তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করবেন এবং তাদের অধীনে সকল দল নির্বাচনে অংশ নেবে। তরুণদের দুর্বার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে বলে আমি আশাবাদী বলে জানান মির্জা ফখরুল।

আয়োজিত গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদুল টুকু বলেন, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। এই জনগণের ওপরই অত্যাচার করবে, আমরা তা মেনে নেব না।

আরও পড়ুন : বিএনপি একটি প্রতিহিংসাপরায়ণ দল

আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি জানিয়ে তিনি বলেন, তখনো ভয় পাইনি; এখনো পাব না। মানুষের অধিকার আদায়ের জন্য আবার যুদ্ধ করব। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, ‘আমার পুলিশ, আমার টাকা, আমার দেশ, আমার ওপরই অত্যাচার। আমরা বিজয়ের মাসে এমন আন্দোলন গড়ে তুলব, যা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবে।

আরও পড়ুন : দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিনা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা এ সময় বক্তব্য দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মি...

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গু...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চ সতর্কতা’ জারি রাখল কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা স...

পিরোজপুরে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধানমালা দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা