প্রতিদিন ১০০-১৫০ ছক্কা হাঁকান আসিফ
খেলা

প্রতিদিন ১০০-১৫০ ছক্কা হাঁকান আসিফ

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সব শটের সঙ্গে বিগ হিটিংয়ে বিশাল বিশাল ছক্কা হাকিয়ে আলোড়ন সৃষ্টি করে ফোকাসে এসেছেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী।

আরও পড়ুন : কমেছে ডিম-সবজির দাম

এশিয়া কাপেও এই ডানহাতি ব্যাটার ফিনিশার হিসেবে দ্যুতি ছড়াতে কঠোর পরিশ্রম করছেন। তিনি নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ছক্কা হাকাচ্ছেন।

পাকিস্তানি হার্ড হিটার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিনিশার হিসেবে খেলতে নেমে রীতিমতো ঝড় তুলেছিলেন।

তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ছক্কায় মাত্র ১২ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। মাত্র ৭ বলে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রান করেছিলেন।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

পাকিস্তানের শেষ দুই ওভারে ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২৪ রান। করিম জানাতের এক ওভারে ৪ টি ছক্কা মেরে দলকে জয় এনে দেন আসিফ।

আসিফ আলী নিজের সেই পরিচয় ধরে রাখতে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স ইউনিটে ছক্কার অনুশীলন করছেন নিয়মিত।

বিধ্বংসী ব্যাটার আসিফ এ প্রসঙ্গে বলেন, ‘আমি এমন এক পজিশনে ব্যাটিং করি যেখানে ওভারে ১০ রানের বেশি প্রয়োজন হয়।

আরও পড়ুন : আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

এজন্য আপনাকে বড় শট মারতে হবে এবং সেটির জন্য প্রচুর অনুশীলন প্রয়োজন। আমি সাধারণত প্রতিদিন ১০০-১৫০ ছক্কা মারতাম। যাতে ম্যাচে ৪-৫ টা ছক্কা মারতে পারি।’

আসিফ জানান, টি-টোয়েন্টির সময়ে বোলারদের মতো ব্যাটাদেরও শটের বৈচিত্র থাকাটা গুরুত্বপূর্ণ। বারবার একই শট না খেলার চেষ্টা করে বলের লাইন লেংথ বুঝে শট খেলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ৩০ বছর বয়সি এই ব্যাটারের নিজের চাপটাও বেশ ভালো জানা।

ভয়ংকর এই ব্যাটার বলেন, ‘এটা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। আমি যখন টি-টোয়েন্টিতে ব্যাটিং করতে আসি তখন সবসময় চাপ থাকে।

আরও পড়ুন : তুর্কি যুদ্ধবিমানকে গ্রিসের ধাওয়া

আমি বলের লাইন ও লেংথ অনুযায়ী মারার চেষ্টা করি। আমি কখনই একই শট বারবার খেলার চেষ্টা করি না।’

১৯৯১ সালের ১ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সলাবাদে জন্মগ্রহণ করেন প্রথিতযশা পাকিস্তানি পেশাদার আন্তর্জাতিক ক্রিকেটার আসিফ আলী ।

পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে ফয়সালাবাদ ও পাকিস্তান সুপার লীগে ইসলামাবাদ ইউনাইটেড দলের প্রতিনিধিত্ব করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা