খেলা

ফিরেই দলকে জেতালেন মেসি

ক্রিয়া ডেস্ক

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাংলাদেশ সময় আজ সকালে ইন্টার মায়ামির হয়ে ফিরতি ম্যাচেই নাটকীয় এক জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাঁর দুটি অ্যাসিস্টে (গোলে সহায়তা) মেক্সিকান ক্লাব আটলাসকে ২-১ গোলে হারিয়ে লিগস কাপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের এই দলটি।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে মেসির পাস থেকেই গোল করে মায়ামিকে জয় এনে দেন মার্সেলো ভিগান্ট। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, তবে ভিএআর পরে গোলটি বৈধ ঘোষণা করে। ম্যাচের প্রথম গোলটিও এসেছে মেসির পায়ের ছোঁয়ায়—৫৮ তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলেও সহায়তা করেছিলেন তিনি।

৮২ মিনিটে রিভালদো লোজানোর গোলে ম্যাচে সমতা ফেরায় আটলাস। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে আবার মেসির জাদুতে জয় নিশ্চিত করে মায়ামি।

জুলাই মাসেই পাঁচটি ‘অ্যাসিস্ট’ করলেন মেসি, করেছেন ৮টি গোল। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তাঁর হাতেই।

জয়সূচক গোলের পর মেসির সঙ্গে গোল উদ্‌যাপন করতে এগিয়ে এলেন এই ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে প্রথম খেলা রদ্রিগো দি পল (বাঁয়ে)

অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল এমএলএস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই যেন নিজের জবাবটা মাঠেই দিয়ে দিলেন মেসি।

ম্যাচের প্রথমার্ধেই অবশ্য এগিয়ে যেতে পারত দুই দলই। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো তিনটি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের শট লাগে ক্রসবারে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা