সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ

ভোলা প্রতিনিধি : উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চলের শীতার্ত দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাব।

আরও পড়ুন : ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ভোলার মাঝের চরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুফা ক্লাবের সদস্য ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান,ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে সভাপতি রফিক উল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন,প্রধান মন্ত্রী কার্যালয় কর্মককর্তা কর্মচারী কল্যান তহবিলের সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে ডিরেক্টর - টিএম নুরুল আমিন প্যারিস, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, গাজী শেখ ফরিড আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী।

আরও পড়ুন : নির্বাচনী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এসময় উপস্থিত কম্বল বিতরণ সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।

জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসা। এভাবে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

আরও পড়ুন : মিঠাপুকুরে মারপিট-ভাংচুরের অভিযোগ

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার আহবান জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা