ছবি : সংগৃহিত
সারাদেশ

ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক বাবু খান ও মেহেদী হাওলাদার নামের ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: মিঠাপুকুরে মারপিট-ভাংচুরের অভিযোগ

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মোটরসাইকেল আরোহী মেহেদী এবং পার্শ্ববর্তী কোটালিপাড়ার বান্ধাবাড়ী এলাকার বাসিন্দা ভ্যানচালক আবু বক্কর সিদ্দীক বাবু।

আরও পড়ুন:নির্বাচনী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভ্যান নিয়ে আগৈলঝাড়া থেকে কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন বাবু খান। পথে আগৈলঝাড়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মেহেদী হাওলাদারের মৃত্যু হয়। সেই সময় সাকিব খান নামের এক সাইকেলচালক ও বাবু খান গুরুতর আহত হন।

আরও পড়ুন: এ বিজয় গণতন্ত্রের বিজয়

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক বাবু খানের মৃত্যু হয়।

এ বিষয়ে এসআই নুরে আলম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা