সংগৃহীত
সারাদেশ

রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার পত্নীতলায় আজিজার রহমান (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: তীব্র শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকালে স্থানীয়রা পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে জানা গেছে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

ওসি আরও জানায়, আজিজার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মহাদেবপুর থেকে কখন/কীভাবে পত্নীতলায় এলেন ও সড়কের পাশে তার লাশ পাওয়া গেলো সে বিষয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা