ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদক ব্যবসায়ীর ৫ বছরের সাজা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে খোরশেদ আলম নামের এক মাদক ব্যবসায়ীর ৫ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. রহিবুল ইসলাম এ রায় দেন। একই মামলায় জসিম নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

খোরশেদ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বান্ধুনীমুড়া গ্রামের আবু তাহেরের ছেলে। জসিম রামগঞ্জ পৌরসভার কলছমা গ্রামের নুরু মিয়ার ছেলে।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। অপর আসামি জসিম আদালতে উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল শুরু

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২১ জুন রাতে পৌরসভার কলছমা গ্রামের মান্দার বাড়িতে অভিযান চালায় রামগঞ্জ থানা পুলিশ।

এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে খোরশেদ আলম ও তার ছোট ভাই সোহেল আলমকে আটক করা হয়। তাদের দুইজনের কাছ থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জসিম নামে আরেকজন৷

এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ কাওসারুজ্জামান বাদি হয়ে আটককৃত খোরশেদ, সোহেল ও পলাতক জসিমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

মামলাটি তদন্ত করেন থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ কুমার সাহা। ৩ আসামিকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৭ আগস্ট তিনি আদালতে প্রতিবেদন দেন। পরে মামলায় দ্বিতীয় আসামি সোহেল আলম মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার প্রধান আসামি খোরশেদ আলমের সাজা এবং অপর আসামি জসিমকে খালাস দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা