সংগৃহীত ছবি
অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযান: গ্রেফতার ১৬৭

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫৭৫টি টহল টিম এবং ৬৫টি চেকপোস্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২ মার্চ) ডিএমপি এ তথ্য জানায়।

আরও পড়ুন: ভোটাধিকার প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে: ছয়জন ডাকাত, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ১২ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, চারটি ককটেল, আটটি ছোরা, দুটি চাপাতি, দুটি রামদা, ২১টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, দুটি একহাজার টাকার জাল নোট ও নগদ ১৮ লক্ষ তিন হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৭৫৯ পিস ইয়াবা, দুই কেজি ৩২০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন।

ডিএমপি জানায়, শনিবার (১ মার্চ) রাত ১ টা- রোববার ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৭৫টি টহল টিম তাদের দায়িত্ব পালন করে। এছাড়াও মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যা বের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুন: আবারও পেছাল সাগর-রুনি হত্যা প্রতিবেদন

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬৬টি মামলা রুজু করা হয়। এই অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ডিএমপি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা