সংগৃহীত ছবি
অপরাধ

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি: ঢাকা-রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন: এখনও সাত কোটি বই ছাপাই হয়নি

গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের শহিদুল ইসলাম মুহিত, শরিয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আটকের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও লুটের মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, চলন্ত বাসে ডাকাতী ও শ্লীলতাহানি ঘটনায় শুক্রবার মামলা হওয়ার পরেই আমাদের একটি টিম মাঠে কাজ করছে। এরপর শুক্রবার রাতে আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এদিকে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির সময় নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তবে ধর্ষনের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেত...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা