সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি: নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক রজব আলী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

নিহত রজব আলী বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ার এলাকার মৃত আসমত আলীর ছেলে। সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া থেকে মোটরসাইকেলযোগে নাটোর শহরে আসছিলেন স্কুলশিক্ষক রজব আলী। ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফিরছিলেন তিনি। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস এ সময় মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলাও করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা