আন্তর্জাতিক

যুদ্ধ ও দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট ইরানের মানুষ

ডেস্ক রিপোর্ট

একদিকে যুদ্ধ আর অন্যদিকে লাগামহীন দ্রব্যমূল্য— এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হচ্ছে ইরানের সাধারণ মানুষ। নতুন পরিসংখ্যান অনুযায়ী, রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি সাধারণ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

এমন এক সময়ে এই অর্থনৈতিক বিপর্যয় দেখা দিল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে। রোববার (১০ মে) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের বর্তমান কঠিন পরিস্থিতির কথা স্বীকার করে নেন।

তিনি বলেন, ‘জনগণকে দেশের সীমাবদ্ধতাগুলো বাস্তবসম্মতভাবে বুঝতে হবে। এই পথে অনেক সমস্যা থাকবে, তবে জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমেই এই সংকট সমাধান করা সম্ভব। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের (এসসিআই) তথ্যমতে, গত এক বছরে ইরানে মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক পাঁচ শতাংশে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা খাদ্যপণ্যের বাজারে।

গত বছরের তুলনায় এ বছর খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে ১১৫ শতাংশ। কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। তেহরানের সাধারণ মানুষ বলছেন, গত মাসে যা কেনার সামর্থ্য ছিল, এ মাসে তা আর নেই। বেতনের বড় অংশই চলে যাচ্ছে শুধু চাল-ডাল কিনতে।

ইরানের নিজস্ব মুদ্রা রিয়াল বর্তমানে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এক বছর আগে এক ডলারে আট লাখ ৩০ হাজার রিয়াল পাওয়া গেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজারে। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা ৭২ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির স্টার্টআপ ও অনলাইন ব্যবসাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ব্যবসায়ী সংগঠনগুলো।

সরকার পরিস্থিতি সামাল দিতে নগদ অর্থ সহায়তা ও ডিজিটাল ভাউচার (কুপন) দিচ্ছে, যা মাথাপিছু ১০ ডলারেরও কম। তবে তীব্র বাজেট ঘাটতির কারণে এই সহায়তা বাড়ানো কঠিন হয়ে পড়েছে। দেশটির অনেক কর্মকর্তা ও কট্টরপন্থী নেতারা এই মূল্যবৃদ্ধিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিশোধ বা চক্রান্ত হিসেবে দেখছেন। অন্যদিকে, মার্কিন নৌ-অবরোধের কারণে বিদেশের সঙ্গে ইরানের বাণিজ্য প্রায় অচল হয়ে পড়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা