লাইফস্টাইল

চুলের যত্নে ভেষজ তেল

লাইফস্টাইল ডেস্ক: চুল সৌন্দর্যের এক অলংকার স্বরূপ। ঘন আর সুন্দর চুলের আকাঙ্ক্ষা থাকে সবারই। যুগ যুগ ধরে লম্বা চুলের কদর রয়েছে। তাই চুল নিয়ে নারীদের চিন্তার শেষ নেই। চুলের যত্নে নারীরা অনেক টাকা খচর করেন। চুলের সৌন্দর্য বাড়াতে ঘরেই তৈরী করতে পারেন ভেষজ তেল।

চুলের প্রধান খাদ্য হচ্ছে তেল। নিয়মিত অয়েল ম্যাসাজ করলে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল, কালো ও ঘন। এছাড়া চুল পড়া কমানোর পাশাপাশি খুশকি দূর করতেও তেলের জুড়ি নেই। তেলে ভেষজ কিছু উপাদান মিশিয়ে বানিয়ে নিতে পারেন চুলের বিভিন্ন সমস্যার পরিপূর্ণ সমাধান।

আমলকীর তেল

অকালে চুল পেকে যাওয়া ও চুল পড়া রোধ করতে আমলকীর তেল কার্যকর। এটি চুলের দ্রুত বৃদ্ধিতেও সহায়ক। এক কাপ নারকেল তেলে কয়েকটা আমলকী থেঁতো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন। নামিয়ে ছেঁকে বয়ামে রেখে দিন।

পেঁয়াজের তেল

চুলের গোড়া শক্ত করে চুল পড়া রোধ করতে এই তেলের জুড়ি নেই। নতুন চুল গজাতেও সক্ষম পেঁয়াজের তেল। পেঁয়াজ ও সামান্য কারিপাতা একসঙ্গে বেটে নারকেল তেলে মিশিয়ে গরম করুন। ফুটে উঠলে আঁচ কমিয়ে দিয়ে রেখে দিন ১০ মিনিট। সারারাত মিশ্রণটি ঢেকে রাখুন। পরদিন ছেঁকে কাচের বয়ামে ঢেলে নিন।

জবা ফুলের তেল

চুলের বৃদ্ধির জন্য জবা ফুলের তেল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল ফাটা কমাতেও কার্যকর। জবা ফুলের কয়েকটা পাপড়ি পিষে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। রঙ পরিবর্তন হয়ে গেলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে বয়ামে ঢেলে নিন।

তুলসি ও নিম অয়েল

খুশকি দূর করার পাশাপাশি চুল পড়া কমাতে সাহায্য করে এই তেল। তুলসি পাতা, নিম পাতা এবং মেথি একসঙ্গে বেটে নিন। পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে ফুটিয়ে নিন মিশ্রণটি। ঠান্ডা হলে ছেঁকে কাচের বয়ামে রাখুন।

কারিপাতার তেল

তেলে কারি পাতা ফেলে কিছুক্ষণ গরম করুন। তেল কালচে হয়ে গেলে নামিয়ে ছেঁকে রেখে দিন। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমবে।

কালো জিরার তেল

সিল্কি চুলের জন্য এই তেল অনন্য। পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধি করতেও সক্ষম কালো জিরার তেল। ১ টেবিল চামচ কালো জিরা গুঁড়া করে নিন। একটি কাঁচের বয়ামে পরিমাণমতো নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে তাতে কালো জিরার গুঁড়ো মিশিয়ে নিন। এভাবে রেখে দিন দুই থেকে তিনদিন। এরপর ঝাঁকিয়ে ব্যবহার করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা