মোরগ পোলাও
লাইফস্টাইল

মোরগ পোলাও

লাইফস্টাইল ডেস্ক: ছুটির দিন মানেই পরিবারসহ বিশেষ কিছু রান্নাবান্না করে একসাথে বসে খাওয়া। শুক্রবারের মেনুতে পোলাও মাংস ছাড়া তো জমেই না। আজকে না হয় তৈরি করে নিন মোরগ পোলাও। সব সময় তো বিরিয়ানি হাউজ থেকেই কিনে খান এটি। এবার না হয় ঘরেই তৈরি করলেন।

অনেকেই মনে করেন ঘরে মোরগ পোলাও রান্না করা বেশ কঠিন। আপনি চাইলেই কিন্তু খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন মোরগ পোলাও। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. পোলাওয়ের চাল আধা কেজি
২. মোরগ/মুরগির মাংস দেড় কেজি
৩. কাঠ, কাজু ও পেস্তা বাদাম বাটা ১ টেবিল চামচ
৪. পেয়াঁজ কুচি ১ কাপ
৫. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৬. আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে
৭. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
৮. তেজপাতা ২টি
৯. টকদই ২ টেবিল চামচ
১০. কিসমিস ও আলু বোখারা কয়েকটি
১১. দারুচিনি, এলাচ ও লবঙ্গ ৩-৪টি করে
১২. জায়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ
১৩. লবণ পরিমাণমতো
১৪. ঘি ২ টেবিল চামচ
১৫. সয়াবিন তেল আধা কাপ
১৬. পানি ১ চা চামচ
১৭. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১৮. কাঁচা মরিচ কয়েকটি
১৯. জিরা বাটা ১ চা চামচ
২০. তরল দুধ ১ কাপ
২১. ধনে ও মরিচ গুঁড়া আধা চা চামচ
২২. গোলাপজল ও কেওড়ার জল ১ টেবিল চামচ ও
২৩. পানি ৩ কাপ।

পদ্ধতি

১. মোরগ বা মুরুগির চামড়া ছাড়িয়ে হাড়সহ পছন্দমতো টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর এতে সব মসলা মিশিয়ে নিন। এতে আলু বোখারা ও টকদই দিয়ে ভালো করে মাখিয়ে কমপক্ষে ঘণ্টাখানেক মেরিনেট করে রাখুন।

২. অন্যদিকে পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে ঘি ও তেল গরম করে এতে পেঁয়াজ-কুচি দিয়ে নাড়ুন। বাদামি হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তাটুকু আলাদা তুলে রাখুন।

৩. ওই তেলেই গরম মসলা ও তেজপাতার ফোঁড়ন দিয়ে মাখানো মাংস কষাতে হবে। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে মাংসের টুকরা তুলে রাখুন।

৪. ওই পাত্রেই পোলাওয়ের চাল দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর ৩ কাপ পানি, ১ কাপ তরল দুধ ও পরিমাণমতো লবণ দিয়ে ঢেকে দিন।

৫. চুলার আঁচ কমিয়ে দিন। চাল ফুটে উঠলে মাঝে মাঝে নেড়ে দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন। পোলাওয়ের পানি শুকিয়ে এলে কিছুটা পোলাও উঠিয়ে রান্না করা মোরগের মাংসের টুকরাগুলো দিয়ে দিন।

৬. এরপর কাঁচামরিচসহ বাকি পোলাও দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ দমে রাখুন। ১০ মিনিট পর হালকাভাবে নেড়ে দিয়ে আবার দমে রেখে কিসমিস, গোলাপ জল ও কেওড়ার জল দিয়ে আরও পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন।

৭. পরিবেশনের সময় বেরেস্তা পোলাওয়ের ওপরে ছড়িয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মরোগ পোলাও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা