ভেষজ
লাইফস্টাইল

কাশি সারাতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ছোট-বড় সবাই সর্দি-কাশি-জ্বরে ভুগছেন। তবে সর্দি কয়েকদিনের মধ্যে সেরে গেলেও সারতে চায় না কাশি। খুসখুসে কাশি একটি বিরক্তকর ও বিব্রতকর অসুখ। একবার কাশি শুরু হলে যেন থামতেই চায় না।

আরও পড়ুন: চালতার আচার তৈরির রেসিপি

বিশেষজ্ঞদের ধারণা মতে, আবহাওয়া যতটা দ্রুত পরিবর্তন হয়। তবে সেই তুলনায় মানুষের শরীর ওই আবহাওয়ার সঙ্গে ততটা তাড়াতাড়ি সামঞ্জস্য গড়ে তুলতে পারে না। যার ফলে কোনো ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন রোগ বা ব্যাধি দেখা দেয়।

যেমন শীতে কাশি, ঠান্ডা লাগা, সর্দি জ্বর, হাঁচি ইত্যাদি সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিশেষ করে ছোট এবং বয়স্কদের মাঝে এই সমস্যা বেশি দেখা যায়।

আরও পড়ুন: ভেল পুরি তৈরির রেসিপি

এই সময় অনেকেই সর্দি-কাশি থেকে মুক্তি পেতে বিভিন্ন ধরণের অ্যান্টিবায়োটিকের উপর ভরসা রাখেন। চাইলেই সর্দি-কাশি ঘরোয়া উপায়ে ১ মাত্র ভেষজ উপাদান দিয়েই সারানো সম্ভার। ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক ডা. রেখা রাধামণি ইনস্টাগ্রামে একটি ভেষজ পানীয়ের রেসিপি শেয়ার করেছেন।

এ রেসিপি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিবায়োটিক, এটি বুকে জমে থাকা কফ সহজে বের করে দিতে সাহায্য করে। শুধু মাত্র আয়ুর্বেদ চিকিৎসকের ধারণা অনুসারে, প্রকৃতির এ অসামান্য একমাত্র ভেষজ উপাদান হলো তুলসি পাতা। এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই ধারণা রয়েছে। সর্দি-কাশি নিরাময়ে তুলসি পাতা কার্যকরী ভূমিকা পালন করে।

আরও পড়ুন: নো বাই চ্যালেঞ্জে টাকা সঞ্চয়

তবে কালো তুলসিতে বেশি পুষ্টিগুণ মেলে। কিন্তু এ তুলসি পাতা না পেলে সাধারণ তুলসির পাতাও ব্যবহার করতে পারেন।

তুলসি পাতা খাবার নিয়ম:

কিছু তুলসি পাতা ভালো করে ধুয়ে বেটে রস বের করে নিতে হবে। এর মধ্যে ২ চা চামচ মধু এবং ১ চিমটি অর্গ্যানিক হলুদের গুঁড়াও মিশিয়ে দিতে পারেন। সেই সাথে কালো মরিচের গুঁড়াও ১ চিমটি দিতে পারেন।

দৈনিক ২-৩ বার তুলসির এই পানীয় পান করলেই কাশি থেকে দ্রুত মুক্তি মিলবে। তবে একাধারে ২-৩ সপ্তাহ কাশি থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা