সংগৃহীত
লাইফস্টাইল

ভেল পুরি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ফুটপাতে ভেল পুরিওয়ালার ভেল পুরি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। এর গন্ধে জিভে জল আসে না, এমন মানুষ খুব কমই আছে। তবে বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যকর নয় তাই অনেকেই লোভ সামলে রাখেন। ভেল পুরি বানানো খুব বেশি কঠিন কিছু নয়। একবার রেসিপি শিখে নিলেই খুব সহজেই বাসায় তৈরি করা যায় মুখরোচক এই খাবার। তাই বাড়িতে তৈরি বলে অস্বাস্থ্যকর হওয়ার ভয়ও থাকবে না। চলুন জেনে নেওয়া যাক ভেল পুরি তৈরির রেসিপি-

আরও পড়ুন: আমলকীর যত গুণ

তৈরি করতে যা যা লাগবে:

ময়দা- দেড় কাপ, সুজি- ১/২ কাপ, লবণ- ১/৪ চা চামচ, পানি- ৩/৪ কাপ বা প্রয়োজনমতো, তেল- ১ টেবিল চামচ, তেল- ভাজার জন্য।

পুরের জন্য যা যা লাগবে:

ডাবলি সেদ্ধ- ১ কাপ, জিরা গুঁড়া ভাজা- ১/২ চা চামচ, কাঁচা মরিচ কুচি- ২টি, চাট মসলা- ১ চা চামচ, ধনেপাতা কুচি- ২ চা চামচ, মরিচ ভাজা গুঁড়া- ২টি, বিট লবণ- ১/৪ চা চামচ, তেঁতুলের রস- ২ চা চামচ, লেবুর খোসা কুচি- ১ চা চামচ, লবণ- পরিমাণমতো।

আরও পড়ুন: দুধ-ডিম ছাড়া কেক’র রেসিপি

যেভাবে তৈরি করবেন:

পুরির জন্য রাখা সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। আধা ঘণ্টা পর হাতে সামান্য তেল মেখে আরেকবার মথে নিতে হবে। তারপর সমান কয়েকভাগে ভাগ করে ছোট ছোট বল গড়ে নিতে হবে। এবার বল গুলোকে অল্প মোটা করে পুরির মতো বেলে ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবার ডাবলি বুট লবণ-হলুদ দিয়ে নরম করে সেদ্ধ করে নিতে হবে। কোনো ঝোল রাখা যাবে না শুকনা শুকনা রাখতে হবে। এরপর এর সাথে বাকি উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার পুরির মাঝে অর্ধেক কেটে অথবা ফোলা জায়গাটা ভেঙে তৈরি করা পুর দিয়ে চেপে ভরে দিতে হবে। সবশেষে উপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও তেঁতুলের টক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা