ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

দ্বিমুখী সহকর্মীদের চিনে নিন

লাইফস্টাইল ডেস্ক: অফিসে শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি থাকেন দ্বিমুখী বা বিপজ্জনক সহকর্মীরাও। চিনতে ভুল করলে তার মাশুলও গুনতে হয় কড়ায়গণ্ডায়।

আরও পড়ুন: সর্দি-কাশি সারাতে মধু

সব অফিসেই নানা ধরনের মানুষ আছেন। তাদের স্বভাব, আচরণ ও মনোভাব হয় বৈচিত্র্যময়। কেউ হয়তো আপনাকে কাজে সাহায্য করে, গাইড করে। আবার এমন সহকর্মীও থাকতে পারে, যে আপনার বন্ধু হওয়ার ভান করে। তবে সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে।

জেনে নিন বিপজ্জনক সহকর্মী চেনার উপায়-

(১) আচরণ খেয়াল করুন:

দ্বিমুখী স্বভাবের সহকর্মীর চিহ্ন হলো তার অসামঞ্জস্যপূর্ণ আচরণ। দেখা গেল সে অন্যদের সাথে খুব হইহই করছে, কিন্তু আপনার সামনে এলে আচরণ বদলে যাচ্ছে। এ ধরনের মানুষ অন্যদের সাথে কীভাবে কথা বলে, সেদিকে খেয়াল করুন। যে অফিসের কর্তাদের সাথে খুব গদগদ হয়ে কথা বলে কিন্তু অধীনস্তদের সাথে খারাপ ব্যবহার করে, তার থেকে দুরত্ব বজায় রাখুন। একজন ভালো মানুষ ২ রকমের আচরণ করে না। তার আচরণ ও কথাবার্তা সব সময় সামঞ্জস্যপূর্ণ থাকে।

আরও পড়ুন: ভিটামিন ডি’র অভাবে যা হয়

(২) নৈতিকতার দিকে মনোযোগ দিন:

দ্বিমুখী স্বভাবের সহকর্মীরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করতে দারুণ পটু। এমন স্বভাবের মানুষেরা সব কিছু এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলে, যেন তা তাদের স্বার্থ অনুযায়ী চলে। তাই তাদের নৈতিকতার দিকে খেয়াল রাখুন। যদি তারা নিজের স্বার্থের জন্য অনৈতিকভাবে অন্যের কষ্টের কারণ হয় বা অন্যের পরিশ্রম নিজের বলে চালিয়ে দেয়, তবে তাকে এড়িয়ে চলাই উত্তম।

(৩) সহজেই অন্যের ক্ষতি করে:

যারা অফিসে অপেশাদার আচরণ করে এবং সুযোগ পেলেই অন্যের ক্ষতি করে, তাদের দিকে নজর রাখুন। যদি কাউকে অসম্মান করার জন্য মিথ্যা তথ্য ছড়াতে দেখেন বা খারাপভাবে উপস্থাপন করতে দেখেন বা সে যে কাজ করেনি তার জন্য কৃতিত্ব নেয়, অন্য কারো ভালো কাজের প্রচেষ্টা বন্ধ করে দেয়, তবে তার থেকে দূরে থাকুন।

আরও পড়ুন: মানসিক শক্তি অর্জনের উপায়

(৪) সবার সাথে কথা বলুন:

আপনি যদি কোনো প্রতিষ্ঠানে নতুন হন, তাহলে কে আপনার জন্য ভালো এবং কে নয় তা বুঝতে পারা আপনার পক্ষে কঠিন হতে পারে। এ সময় সবার সাথেই মিশুন এবং আপনি খুব নিখুঁতভাবে সবাইকে বোঝার চেষ্টা করুন। কারও সাথে ঝামেলায় যাবেন না। কিছুদিন পর এমনিতেই বুঝতে পারবেন কার স্বভাব কেমন।

(৫) নিজেকে বিশ্বাস করুন:

অফিসে নতুন হলে মানিয়ে নিতে সময় লাগে। কেউ যদি এমন থাকে যে সামনে আপনার সামনে ভালো ব্যবহার করে আর পেছনে সমালোচনা করে, তবে শুরুতেই তাকে চিনতে পারা কষ্টকর হবে। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যা করছেন, তাতে অন্যায়ের কিছু নেই। নিজের প্রতি এ বিশ্বাস থাকলেই হবে। নিজের নৈতিকতায় অটল থাকুন। জীবন থেকে নেতিবাচক সব কিছু দূরে রাখুন। এমনকী এ ধরনের সহকর্মীদেরও।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা