সংগৃহীত
লাইফস্টাইল

চালতার আচার তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: চালতার আচারের সঙ্গে কম বেশী সবারই ছেলেবেলার স্মৃতি মিশে আছে। চালতার আচার পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। ছেলেবেলায় স্কুল গেটে নিয়ে আসতেন টক-মিষ্টি নানা স্বাদের চালতার আচার। লুকিয়ে সেই আচার কিনে খাওয়ার স্মৃতিও আছে আমাদের প্রায় সবারই।

আরও পড়ুন: ভেল পুরি তৈরির রেসিপি

তবে এখন আমরা জানি, বাইরের আচার না খাওয়াই ভালো। ঘরে তৈরি করে খাওয়া তাই সবচেয়ে ভালো। চলুন তবে জেনে নেওয়া যাক চালতার ঝাল মিষ্টি আচার তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে

চালতা- ২টি, চিনি- আধা কাপ, সরিষার তেল- আন্দাজমতো, গুড়- দেড় কাপ, মরিচ গুঁড়া- ২ চা চামচ, রসুন বাটা- দেড় টেবিল চামচ, সরিষা বাটা- দেড় টেবিল চামচ, রসুন কোয়া- ১০-১২টি, তেজপাতা- ২টি, শুকনা মরিচ ৪-৫টি, পাঁচফোড়ন গুঁড়া- ১ টেবিল চামচ, সিরকা- আধা কাপ।

আরও পড়ুন: মানসিক শক্তি অর্জনের উপায়

যেভাবে তৈরি করবেন:

প্রথমে চালতা টুকরা করে ধুয়ে নিতে হবে। গরম পানিতে ভালো করে সেদ্ধ করে পানিটা ছেঁকে নিতে হবে। এবার চালতাগুলো একটু ঠান্ডা করে ছেঁচে নিতে হবে। প্যানে তেল দিয়ে তাতে রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চালতা দিতে হবে। এবার গুড় দিয়ে নেড়ে নিতে হবে। এরপর এর সঙ্গে মরিচ গুঁড়া, রসুন বাটা, সরিষা বাটা, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নাড়তে হবে। এরপর চিনি মিশিয়ে দিয়ে নামানোর আগে সিরকা দিয়ে নামিয়ে নিতে হবে। এই আচার কিছুদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা