ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

যেসব রোগ ঘনঘন প্রস্রাবের কারণ

লাইফস্টাইল ডেস্ক: সাধারণত ডায়াবেটিস রোগীরা ঘনঘন মূত্রত্যাগের সমস্যায় ভোগেন। তবে শুধু ডায়াবেটিস নয়, আরও বিভিন্ন রোগের কারণে ঘনঘন প্রস্রাব হতে পারে।

আরও পড়ুন: নাকের দু’পাশে চশমার দাগ উঠবে যেভাবে

কিডনির সমস্যা থেকে শুরু করে মূত্রাশয়ে সংক্রমণ বা ক্যান্সার, এমনকি মানসিক চাপের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কোন কোন রোগের কারণে ঘনঘন প্রস্রাব হয়-

(১) মূত্রনালির সংক্রমণ: কিডনি, মূত্রাশয়, মূত্রনালি ইত্যাদি মূত্রতন্ত্রের অংশগুলোর যে কোনোটিতে সংক্রমণ ঘটলে, তখন তাকে মূত্রনালির সংক্রমণ বলা হয়। এর মধ্যে আছে ঘনঘন প্রস্রাব হওয়া, জ্বালাপোড়া, ব্যথা, ও ফেনা হওয়া।

(২) প্রোস্টেট সংক্রমণ: যদি পুরুষরা বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করেন, তাহলে শুধু ডায়াবেটিস নয়, প্রোস্টেট সংক্রমণ বা প্রোস্টেট বড় হওয়ার কারণও হয়ে থাকে। এ গ্রন্থি শুধু পুরুষদের মধ্যে থাকে, যা মূত্রাশয়ের নীচে থাকে এবং সেই সাথে বীর্য উৎপন্ন করে।

আরও পড়ুন: ভিটামিন ডি’র অভাবে যা হয়

(৩) মূত্রাশয়ের সমস্যা: মূত্রাশয়ের সমস্যা হলে পেটের নিচের অংশে প্রচণ্ড ব্যথা হয়। সেই সাথে চাপ অনুভূত হয়। এতে বারবার প্রস্রাব হতে পারে এবং প্রতিবারই ব্যথা হয়।

(৪) মানসিক চাপ: মানসিক চাপ বা উদ্বেগের কারণেও ঘনঘন প্রস্রাবের প্রবণতা বেড়ে যায়। কেননা যখনই পেটের পেশী টানটান থাকে, তখনই এর উৎপাদন বেড়ে যায়। এ সময় কোনো আঘাত বা বিপদ থেকে রক্ষা পেতে পেশীগুলো শক্ত হয়ে যায়।

আরও পড়ুন: মানসিক শক্তি অর্জনের উপায়

(৫) মূত্রাশয় ক্যান্সার: মূত্রাশয়ে ক্যান্সারের কারণেও ঘনঘন প্রস্রাবের সমস্যা হতে পারে। এটি বিরল হলেও উপেক্ষা করা যায় না। এ সমস্যা হঠাৎ প্রস্রাবের চাপ বা প্রস্রাবের সাথে প্রচণ্ড জ্বালাপোড়া হয়।

আবার ওভারঅ্যাক্টিভ মূত্রাশয় থাকলেও ঘনঘন প্রস্রাব হতে পারে। এতে প্রস্রাব করার পরও প্রস্রাবের চাপ থাকে যায়। প্রস্রাব ঘনঘন হওয়াকে ডায়াবেটিস ভেবে ভুল করবেন না। যত দ্রুত সম্ভব, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সূত্র: প্রেসওয়্যার ১৮

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা