চিংড়ি পোলাও
লাইফস্টাইল

চিংড়ি পোলাও

লাইফস্টাইল ডেস্ক: ভোজন রসিকদের কাছে চিংড়ি খুব প্রিয় একটি খাবার। আর পোলাও তো কম বেশি সবাই পছন্দ করেন। আর এই দুইয়ে মিলিয়ে তৈরি করতে পারেন চিংড়ি পোলাও। এটি তৈরি করতে উপকরণ খুব বেশি দরকার হয় না আবার সময়ও লাগে কম। সেইসঙ্গে খেতেও ভীষণ সুস্বাদু। যারা চিংড়ি একটু বেশি পছন্দ করেন তাদের জন্য চিংড়ি পোলাও। জেনে নেওয়া যাক রেসিপি -

উপকরণ

চিংড়ি মাছ- দেড় কাপ

তেল/ঘি মিলিয়ে- ৬ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

এলাচ/দারুচিনি- ৪/৫টি

কাঁচামরিচ বাটা- ১ চা চামচ

পোলাও চাল- ২ কাপ

কেওড়া জল- ১ টেবিল চামচ

নারিকেলের দুধ- ২ কাপ

চিনি- ১ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

পানি- ২ কাপ।

পদ্ধতি

১. প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবং চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইয়ে প্রথমে তেল/ঘি দিয়ে গরম করে নিন। তেল/ঘি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে ৫ মিনিট। মশলায় চিংড়ি মাছ দিয়ে আরও ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে।

২. এবার আরেকটি পাত্রে পোলাওয়ের চাল, পানি, কেওড়া জল, নারিকেল দুধ ও চিনি দিয়ে চুলা অল্প আঁচে দিয়ে রাখতে হবে। পোলাওয়ের পানি শুকিয়ে এলে অর্ধেক পোলাও উঠিয়ে রেখে রান্না করা চিংড়ি মাঝে দিয়ে উপরে বাকি পোলাও দিতে হবে। ২০-২৫ মিনিট দমে রেখে পোলাও হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। উপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি পোলাও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা