চিকেন পাস্তা
লাইফস্টাইল

চিকেন পাস্তা

লাইফস্টাইল ডেস্ক: ছোট থেকে বড়, সবারই পাস্তার নাম শুনলে জিভে জল চলে আসে। পাস্তা খেতে কে না পছন্দ করেন। মজাদার এই খাবার খেতে সবাই রেস্টুরেন্টে হামলে পড়েন।

চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন পাস্তা। এটি তৈরি করাও বেশ সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারে এই পদ। রেসিপি জেনে নিন-

উপকরণ

১. পাস্তা ২০০ গ্রাম
২. হাড় ছাড়া মুরগির মাংস ২০০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি দেড় কাপ
৪. ক্যাপসিকাম কুচি আধা কাপ
৫. রসুন বাটা এক টেবিল চামচ
৬. ভিনেগার এক চা চামচ
৭. সয়া সস এক চা চামচ
৮. চিলি গার্লিক সস প্রয়োজনমতো
৯. টমেটো সস ২-৪ টেবিল চামচ
১০. চিলি ফ্লেকস আধা চা চামচ
১১. পাস্তা মসলা দেড় চা চামচ
১২. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১৩. চিনি স্বাদমতো
১৪. তেল পরিমাণমতো ও
১৫. লবণ স্বাদমতো।

পদ্ধতি

১. প্রথমে একটি পাত্রে সামান্য লবণ মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর ওই পানিতে পাস্তা ঢেলে সেদ্ধ করুন। ৫ মিনিট সেদ্ধ করার পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন পাস্তা। তারপর আবারও পানি ঝরিয়ে নিন।

২. অন্যদিকে প্যান গরম করে এতে তেল গরম করে পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি ভেজে নিন। এরপর এতে সেদ্ধ করা মাংস হাত দিয়ে ছড়িয়ে নিন কিংবা কুচি করে তেলে ছেড়ে দিন।

৩. এরপর একে একে রসুন বাটা, ভিনেগার, লবণ দিয়ে নাড়তে থাকুন। এরপর হালকা আঁচে ঢেকে মসলা কষিয়ে নিন। মাংস একটি ঝুরি ঝুরি করে ভাজা হলে পাস্তা ও মসলা মিশিয়ে দিন।

৪. এবার প্যানে সয়া সস, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেকস, একটু টমেটো সস, চিলি গার্লিক সস, চিনি ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন।

৫. এরপর ৫ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন। কিছুক্ষণ ভালো করে নেড়ে নামিয়ে নিন পাস্তা। ব্যাস তৈরি হয়ে গেলো জিভে জল আনা চিকেন পাস্তা। এবার পরিবেশন করুন গরম গরম পাস্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা