ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

 ভারতে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পুজোর মুখে রাজ্যে ডেঙ্গু আতঙ্কের সাথে যুক্ত হলো ম্যালেরিয়া। কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত লালবানু মন্ডল (৮০) বাড়ি হাওড়ার জোমজুড়ে। জ্বর-সহ বেশ কিছু উপসর্গ নিয়ে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ইসরায়েলে ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অপর দিকে ডেঙ্গু পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮০৫৩৫ জন। এর মধ্যে শহরাঞ্চলে ৫৪৪৬ ও গ্রামাঞ্চলে ২৯৫৬ জন আক্রান্ত হয়েছেন।

গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫৮৬ জন। বিধাননগর এলাকায় ১৯১৬, দক্ষিণ দমদম এলাকায় ৯১৭, বারাসাত এলাকায় ২৩৯ জন আক্রান্ত।

আরও পড়ুন: গুয়াতেমালায় ভূমিধসে নিহত ৬

গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা