ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ক্রিমিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা 


আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার গভীরে ভয়াবহ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: নেলসন ম্যান্ডেলার নাতনি আর নেই

দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির যখন ইউরোপ ও আমেরিকা থেকে দূর পাল্লার অস্ত্র ও অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ঠিক তখনই এ হামলা চালানো হয়।

কিয়েভ সূত্রগুলোর দাবি, ইউক্রেনীয় সেনারা রাশিয়ান প্রতিরক্ষার শক্তিশালী সুরোভিকিন লাইন ভেঙে দিয়েছে। ধারণা করা হচ্ছে, এ সাফল্য টোকমাক ও মেলিটোপোল শহরের দিকে তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারে।

আরও পড়ুন: ইরাকে অনুষ্ঠানে আগুন, নিহত বেড়ে ৪৫০

স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ২০ সেপ্টেম্বর ড্রোন হামলায় সেভাস্তোপলের ফ্লিট বেস থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভার্খনোসাডোভে ব্ল্যাক সি ফ্লিটের যোগাযোগ কমান্ড সেন্টারের অর্ধেক ধ্বংস হয়ে গেছে।

২১ সেপ্টেম্বর সাকি বিমানঘাঁটিতে ইউক্রেন হামলা চালায় । কিয়েভ বাহিনী এর আগেও একবার হামলা চালিয়েছিল।

ইউক্রেনীয় সম্প্রচারকারী সাসপিলন জানান, এ হামলার ফলে গুরুতর ক্ষতি হয়েছে। কারণ এ বিমানঘাঁটিতে সু-২৪ প সু-৩০ সহ ১২টি রুশ যুদ্ধবিমান মোতায়েন ছিল।

আরও পড়ুন: সিরিয়ায় সংঘাতে ২৫ জনের মৃত্যু

২২ সেপ্টেম্বর সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়। ইউক্রেনের সেনারা ব্ল্যাক সি ফ্লিট কমান্ড হেডকোয়ার্টারে আঘাত হানে। এ হামলায় ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ রুশ কর্মকর্তা নিহত ও ১০৫ জন এ ঘটনায় আহত হয়েছেন দাবি ইউক্রেনের।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা