ফাইল ফটো
আন্তর্জাতিক

ইসরায়েলে গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে পৃথক ঘটনায় নারীসহ ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরব সংখ্যালঘুদের ওপর দেশটিতে ভয়ংকর প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যা, নিহত ১১

বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর ইসরায়েলের বাসমাত তাবুন শহরে একই পরিবারের ৫ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ।

নিহতরা সম্পর্কে বাবা-মা ও তাদের ৩ সন্তান ছিলেন বলে নিশ্চিত জানিয়েছে পর্যবেক্ষক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভস।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ বলছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা। একই দিনে সংঘটিত এ ২ টি হত্যাকাণ্ড কোনোভাবে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা

এর আগে দেশটির হাইফা শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। ঐ ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে এ হামলার শিকার হন। হাইফার যে এলাকায় প্রথম হত্যাকাণ্ডটি হয়েছিল, সেখানকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

আব্রহাম ইনিশিয়েটিভসের হিসেব অনুযায়ী, এ ২ টি ঘটনা মিলিয়ে চলতি বছরে ইসরায়েলে কমপক্ষে ১৮৮ ফিলিস্তিনি হত্যার শিকার হলেন।

উল্লেখ্য, ইসরায়েলের ৯৭ লাখ জনসংখ্যার মধ্যে ২০ শতাংশই ফিলিস্তিনি নাগরিক। সেখানে তারা দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার।

আরও পড়ুন: ভারতে ম্যালেরিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ফিলিস্তিনি অধ্যুষিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে পুলিশি নিরাপত্তার অভাব রয়েছে। ফলে অপরাধী ও মাদক কারবারিরা সেখানে অবাধে ঘুরে বেড়াতে পারে।

গত বছর দায়িত্ব নেওয়ার সময় ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভির ঘোষণা দিয়েছিলেন, ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে অপরাধ কমাতে নিরাপত্তা জোরদার করা হবে।

আরও পড়ুন: মোংলায় জাহাজ কর্মচারীর লাশ উদ্ধার

তবে এ পর্যন্ত সে বিষয়ে তেমন কোনো অগ্রগতি চোখে পড়ছে না। বরং এসব এলাকায় সহিংসতা ও প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। আব্রাহাম ইনিশিয়েটিভস জানিয়েছে, এসব ঘটনায় দায়ের হওয়ার মামলাগুলোর মধ্যে ১০ শতাংশেরও কম সমাধান হয়েছে।

এটি জরুরি অবস্থা উল্লেখ করে এক বিবৃতিতে সংগঠনটি বলছে, প্রধানমন্ত্রীকে অবশ্যই জননিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করতে হবে। সেই সাথে অবিলম্বে আরব সমাজে অপরাধ মোকাবিলার পরিকল্পনা করতে হবে।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

সেখানকার মানুষ বাইরে যেতে ভয় পায় জানিয়ে সংগঠনটির পরিচালক থাবেত আবু রাস বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই নেই। পরিস্থিতি খুবই বিপজ্জনক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা