সংগৃহীত
আন্তর্জাতিক

নেলসন ম্যান্ডেলার নাতনি আর নেই

বিনোদন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

আরও পড়ুন: নুশিনের নতুন গান

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ম্যান্ডেলা পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জোলেকা ক্যানসারের বিরুদ্ধে তার দীর্ঘ সংগ্রাম নিয়ে বিস্তারিত লেখালেখি করে বিশেষ পরিচিত পেয়েছেন। ম্যান্ডেলা পরিবারের মুখপাত্র জোয়েলাবো ম্যান্ডেলা বলেন, চলমান চিকিৎসার অংশ হিসেবে গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন।

জোয়েলাবো জানায়, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন পরিবেষ্টিত অবস্থায় জোলেকা আমাদের ছেড়ে গেছেন। তিনি ছিলেন পেশায় লেখক ও অধিকারকর্মী। নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা ও তার প্রথম স্বামী জোয়েলিবানজি হংওয়ানের সন্তান জোলেকা।

আরও পড়ুন: মা হলেন ভাস্কর

পরিবার বলছে, সাম্প্রতিক স্ক্যানে তার শরীরে উল্লেখযোগ্য পরিমাণে ক্যানসার ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। তার যকৃত, ফুসফুস, পিঠ, মস্তিষ্ক, নিতম্ব ও মেরুদণ্ডে দ্রুত ক্যানসার ছড়িয়ে পড়ছিল।

নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানায়, আমরা আমাদের মাতা উইনি ও মাদিবার নাতনির করুণ মৃত্যুতে শোক প্রকাশ করছি। নোবেল পুরস্কার বিজেতা নেলসন ম্যান্ডেলাকে তার দেশের মানুষ মাদিবা নামে অভিহিত করে থাকে।

আরও পড়ুন: আমাকে নিয়েই ট্রল হয়

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীতেও ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরি ও এই রোগ নিয়ে জনমনে ভুল ধারণাগুলোর অবসান ঘটাতে তার উদ্যোগগুলো আমাদের অনুপ্রেরণা জোগাতে থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা