সংগৃহীত
বিনোদন

নুশিনের নতুন গান

বিনোদন ডেস্ক: মুক্তি পেতে চলেছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান ‘হাই বেবি’। শিরোনামের গানটির কথা লিখেছেন শাহীনুর মাসুদ। শাহরিয়ার রাফাত সুর ও সংগীতায়োজন করেছেন।

আরও পড়ুন: মা হলেন ভাস্কর

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন আদিবা জানান, ‘আমি প্রচন্ড উচ্ছ্বসিত। গানটি মেলো-রক ধাঁচের। আর এ ধরনের গান আমি আগে কখনো গাইবার চেষ্টা করিনি। ১মে খানিকটা দোটানায় পড়লেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিলেন, তুই পারবি, চেষ্টা করেই দেখ। উনার দেওয়া সাহসের ফলই এই কাজ।’

আরও পড়ুন: আমাকে নিয়েই ট্রল হয়

শাহরিয়ার রাফাতের সাথে আরো একটি ওয়েব সিরিজের গানের কাজ করেছেন এই শিল্পী। এ গানও দ্রুত মুক্তি পাবে বলে জানিয়েছেন নুশিন।

ব্রাহ্মনবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’-এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভারে শ্রমিক আন্দোলনে কারখানা ভাংচুর মামলায় দুই নেতা গ্রেপ্তার

শিল্পাঞ্চলে সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষে...

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী,...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা