সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাগোরনো-কারাবাখে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের নাগোরনো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৩০০ জন।

আরও পড়ুন : গুয়াতেমালায় ভূমিধসে নিহত ৬

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান সামরিক আক্রমণ চালিয়ে বিচ্ছিন্ন নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর অঞ্চলটি ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছেন শত শত জাতিগত আর্মেনিয়ান। ‘জাতিগত হামলার শঙ্কায়’ আজারবাইজানের নিয়ন্ত্রণে থাকতে অনিচ্ছুক এসব আর্মেনিয়ান চলে যাচ্ছেন আর্মেনিয়ায়। আর এর মধ্যেই বিস্ফোরণে হতাহতের ওই ঘটনা ঘটল।

আরও পড়ুন : রাশিয়া-চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আর্মেনিয়ান কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের কাছে জ্বালানি স্টোরেজ ডিপোতে বিস্ফোরণে ২০ জনের মৃত্যু হয়। এছাড়া বিস্ফোরণে আহত আরও ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগোরনো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ জানায়, আজারবাইজানের গত ১০ মাসের অবরোধের সময় ওই অঞ্চলে খাদ্য ও পানির ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। এর ফলে জ্বালানি পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে বহু লোক বিস্ফোরণস্থলে জড়ো হয়েছিল।

আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত বৃহস্পতিবার কারাবাখে নিজেদের বিজয় ঘোষণা করে বলেন, এই অঞ্চলটি সম্পূর্ণভাবে বাকুর নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাধীন নাগোরনো-কারাবাখ প্রতিষ্ঠার ধারণাটি শেষ পর্যন্ত ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন : আজারবাইজানে গেলেন এরদোয়ান

আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই অঞ্চলে বসবাসরত জাতিগত আর্মেনিয়ানদের অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বছরের পর বছর ধরে চলা সংঘাতে নানা ঘৃণামূলক বক্তব্য এবং সহিংসতা সেখানে গভীর দাগ ফেলেছে।

আর্মেনিয়ান সরকার বলেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩ হাজার ৫৫০ জনেরও বেশি আর্মেনিয়ান নাগোরনো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় পালিয়ে গেছে। মস্কো বলেছে, নাগোরনো-কারাবাখের রাশিয়ান শান্তিরক্ষীরা এসব মানুষকে সরিয়ে নিতে সহায়তা করছে। এছাড়া সোমবার রাতে প্রায় ৭০০ জন বাসিন্দা শান্তিরক্ষী ক্যাম্পে অবস্থান করছিল।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় ২৫ যোদ্ধা নিহত

প্রসঙ্গত, বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত রয়েছে। নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ নিয়েছিল।

ইতোমধ্যে নাগোরনো-কারাবাখ ঘিরে দুই প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়া অন্তত দুবার যুদ্ধে জড়িয়েছে। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবার যুদ্ধে জড়ায় দেশ দুটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

সৌদিতে প্রাণঘাতী হামলার আগে নিষ্ক্রিয় ছিল সতর্কবার্তা ব্যবস্থা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ...

গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি ও জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রাক্তন স্ত্রীর বিয়েতে ‘স্পাইডার-ম্যান’ তারকা

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছ...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা