ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্ব মশা দিবস 

স্টাফ রিপোর্টার: আজ বিশ্ব মশা দিবস। ১৮৯৭ সালের এই দিনে রোনাল্ড রস নামে এক ব্রিটিশ চিকিৎসক অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ১৯৮৩

তার এ আবিষ্কারের জন্য পরবর্তীতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।

১৯৩০ সালে চিকিৎসক রোনাল্ড রসকে সম্মান জানাতে দিবসটি পালনের সূচনা করেছিল যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন।

গবেষণায় দেখা গেছে, প্রতি বছর ৪ লাখ ৩৫ হাজার মানুষ ম্যালেরিয়ায় মারা যায়। প্রতি বছর ২০ আগস্ট জনসাধারণকে সতর্ক করতে এ দিবসটি পালন করা হয়।

আরও পড়ুন: উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

মশা বাহিত বিভিন্ন ভয়াবহ অসুখের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু উল্লেখযোগ্য। এ কারণে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি মশা বাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করার জন্য এ দিবসটি সারা বিশ্ব জুড়ে পালিত হয়।

এ দিনে বিশ্ব জুড়ে মশা বাহিত রোগ থেকে সাবধান হতে এবং এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

মশা আকারে ক্ষুদ্র হলেও অত্যন্ত ভয়ংকর। ক্ষুদ্র এ জীবটি খুব সহজেই ঘাতক হিসেবে রূপ নিতে পারে। সাধারণত বর্ষাকাল এলেই মশার উপদ্রব বাড়তে থাকে।

মশাকে বিশ্বের সবচেয়ে মারাত্মক প্রাণী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

সংস্থাটি বলছে, বিশ্বে বছরে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায় মশা বাহিত বিভিন্ন রোগে। বেঁচে থাকতেও এসব রোগের সাথে যুদ্ধ করে আরও কয়েক কোটি মানুষ।

কীটতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রায় সাড়ে ৩ হাজার প্রজাতির মশা রয়েছে। এগুলোর মধ্যে রোগ ছড়ায় মাত্র ১০০ প্রজাতি।

বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ২০ টির মতো রোগ মশা থেকেই ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে কিছু রোগ প্রাণঘাতী।

আরও পড়ুন: বিশ্ব হাতি দিবস

বাংলাদেশে এখন পর্যন্ত ১২৩ প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। শুধুমাত্র ঢাকাতেই ১৪ প্রজাতির মশা বিচরণ রয়েছে।

প্রসঙ্গত, দেশে মশাবাহিত ৫ টি রোগের বিস্তার রয়েছে। সেগুলো হলো- ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জাপানিজ এনসেফালাইটিস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা