ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: ৩ বছর আগে শুরু হওয়া বিশ্ব কাঁপানো করোনা মহামারি রেশ এখনো পুরোপুরি কাটেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আরও ৩ দেশে প্রাণঘাতী এ ভাইরাসটির উচ্চ সংক্রমণশীল নতুন একটি ধরন শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

শনাক্ত হওয়া নতুন এ ধরনটির নাম দেওয়া হয়েছে ‘বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬’। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে করো ভাইরাসের এ ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

একই দিনে পৃথক এক টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, নতুন শনাক্ত হওয়া ‘বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬’ ভাইরাসটিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং-এর তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৬

মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রো বায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে ধরনটি আধিপত্য করছে, সেটির নাম এ‘ক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫’। বিশ্বের প্রায় সব রোগীই এ ধরনটিতে আক্রান্ত।

তিনি আরও জানান, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ মাত্র ৩ টি দেশে হাতে গোনা কয়েকজন রোগীর দেহে নতুন ধরনটির অস্তিত্ব শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে দুর্গম পাহাড়ে র‍্যাবের অভিযান

প্রাথমিক গবেষণায় আমরা জানতে পেরেছি, ‘এক্সবিবি ১ পয়েন্ট ৫’ ভাইরাসটির ৩৬ বারের মিউটেশন শেষে নতুন এ ভাইরাসটির উদ্ভব হয়েছে। মহামারির প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সাথে নতুন এ ভাইরাসটির সাদৃশ্য রয়েছে।

ড. লং রয়টার্সকে বলেন, ‘বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬’ ভাইরাসটির বর্তমান আধিপত্যশীল ধরনকে সরিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সক্ষম কিনা, সেটিই এখনকার গবেষণার প্রধান বিষয়।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

যুক্তরাষ্ট্রের ফ্রেড হাচিনসন ক্যানসার সেন্টারে কর্মরত ভাইরাস গবেষক জেস ব্লুম রয়টার্সকে জানিয়েছেন, ইতিমধ্যে এ সংক্রান্ত কিছু তথ্য জানা গেছে।

ব্লুম জানান, আমাদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এ ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টিকা সুরক্ষাকে ফাঁকি দিতে সক্ষম।

ড. লং বলেন, সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার হলো, আমারা ভেবেছিলাম মহামারির ধাক্কা কেটে গেছে। কিন্তু নতুন এ ভাইরাসটির উপস্থিতি সেই ধারণার মূলে আঘাত করেছে। সামনে হয়তো ফের আমাদের করোনা ভাইরাসের ঢেউ দেখতে হতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা