ছবি: সংগৃহীত
স্বাস্থ্য
ডেঙ্গু সচেতনতা

লক্ষ্মীপুরে মশারী ও কয়েল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে ''সচেতন মা, নিরাপদ দেশ ও পরিবার'' শীর্ষক সমাবেশে ডেঙ্গু সচেতনতায় লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় আরজু মনি অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরজু মনি অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, এমপি।

আরও পড়ুন: চালকের আসনে কিশোর, ভিডিও ভাইরাল

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল-নাহিয়ানসহ প্রমুখ।

বক্তরা বলেন, নারীদের সকল সুযোগ-সুবিধা দিয়েছে শেখ হাসিনা সরকার। সারা দেশের মতো লক্ষ্মীপুরেও ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে রাখার আহ্বান করেন বক্তরা।

আরও পড়ুন: ভালুকায় কাভার্টভ্যান চাপায় নিহত ১

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করে ভোটে বিজয় চায়। এখন আর তাদের সেই সুযোগ নেই। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এতে লক্ষ্মীপুরের ৪ টি আসন নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

বিএনপি কথায়-কথায় মিথ্যাচার করে। তারা মিথ্যাচার করে দেশে মাঝেমধ্যে আতংক ছড়ায়। মানুষ এখন আর বিএনপিকে পছন্দ করে না। মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা