সংগৃহীত
স্বাস্থ্য

আরও ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন:ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা পিন্টু সিকদার (৫৪), উজিরপুর উপজেলার সাতলার বাসিন্দা রোশনারা (৬৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা জয়ফুল বেগম (৫৫)। এর মধ্যে ২জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

আরও পড়ুন: স্যালাইন নিয়ে আর কোনো সংকট হবে না

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালগুলোতে মোট ২৩ হাজার ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৬ জন। এখন পর্যন্ত বিভাগে ৯৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের ২ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৮ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩১, পটুয়াখালীতে ১১৪, পিরোজপুরে ৬৬, ভোলায় ৩৯, বরগুনায় ৫১ ও ঝালকাঠিতে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১২৬৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে এখন পর্যন্ত ৯০৯ জনের মৃত্যু

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা