ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব ফার্মাসিস্ট দিবস

এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩ জন। একই সময়ে ৪৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনগ্রাম সূর্যভারদী গ্রামের বাসিন্দা আবু বক্কার বিশ্বাসের স্ত্রী জয়নব বেগম (৫৫), সদরপুরের যাত্রাবাড়ী এলাকার হযরতের স্ত্রী লাবণী (২৫), ভাঙ্গার গঙ্গাবর্দী গ্রামের রফিকুলের স্ত্রী সানজিদা (২৭), কুষ্টিয়ার কুমারখালীর শুভ বিশ্বাসের ছেলে মধুসূদণ বিশ্বাস (৭৫) এবং ভাঙ্গার ডাঙ্গার পাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২৭)।

আরও পড়ুন: ডেঙ্গুরোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮১০ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১,০০৫ জন। এর মধ্যে ১০,১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের সবাইকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের এ পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শেখ হাসিনা ফিরলে আইনি ব্যবস্থা : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে ত...

ঢাকায় রোমানিয়ার ভ্রাম্যমাণ ভিসা মিশন

ইউরোপের দেশ রোমানিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সু...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা